উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ

উত্তর কাট্টলী, আকবর শাহ, চট্টগ্রাম |

EIIN: 104688

NU College Code: 4349

✉ principalmhdc@yahoo.com

✆ +8801836-388319

অধ্যক্ষের বাণী


আলহাজ্ব মোহাম্মদ আলমগীর

পূর্বে পাহাড়, পশ্চিমে উত্তাল সাগর, মাঝখানে ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের পাশে কোলাহল মুখর ছাত্র-ছাত্রী নিয়ে ১৯৯৪ সাল থেকে মাথা উচু করে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রতিষ্ঠিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ। সম্পূর্ণ রাজনীতিমুক্ত এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব এ.এ. রেজাউল করীম চৌধুরী। তাঁর মৃত্যু পরবর্তীকালে অধ্যক্ষ হন চট্টগ্রামের আর এক কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী । প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম. মনজুর আলমের সার্বিক তত্ত্বাবধানে এই কলেজ আজ বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, অনার্স ও মাস্টার্স ডিগ্রীসহ ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সাত হাজারের অধিক। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সংখ্যা শতাধিক। কলেজের শিক্ষার পরিবেশ অত্যন্ত সুশৃংখল ও সুসংগঠিত।