উত্তর কাট্টলী, আকবর শাহ, চট্টগ্রাম |
EIIN: 104688
NU College Code: 4349
✉ principalmhdc@yahoo.com
✆ +8801836-388319
বন্দর নগরী বীর চট্টলার ঐতিহ্যবাহী কাট্টলীর উত্তর পার্শ্বে স্নিগ্ধ মনোরম পরিবেশ ও চিত্রের মত এক নৈসর্গিক দৃশ্যপটের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ। পশ্চিমে উত্তাল সমুদ্র, পূর্বে সবুজ ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে ধাবমান ঢাকা ট্রাংক রোড-এর পশ্চিম পার্শ্বে এ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ভাতৃদ্বয় দানবীর আলহাজ্ব মো: আবু তাহের ও আলহাজ্ব মো: মনজুর আলম সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায়, পরিশ্রমে ও তাঁদের পরিবারের একক অর্থানুকূল্যে এবং তাঁদেরই পিতা-মাতার নাম ও স্মৃতি বহনার্থে ১৯৯৪ সালের ২৭শে মে স্থাপিত হয়েছে এ বিদ্যাপীঠ।
১.৫০ একর জমির উপর স্থাপিত এ কলেজ প্রাঙ্গনে রয়েছে চার তলা বিশিষ্ট ও ছয়তলা বিশিষ্ট দুটি ভবন, রয়েছে প্রশস্ত খেলার মাঠ এবং শহীদ মিনার।